March 26, 2026, 1:16 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের উস্কানিমূলক উপস্থিতির অবসান ঘটানো উচিত ; মার্কিন গণমাধ্যমের পরামর্শ

সিরিয়ার কামিশলির কাছে মার্কিন সামরিক বহরের ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাক এবং সিরিয়ায় মার্কিন বাহিনীর উস্কানিমূলক উপস্থিতির অবসান ঘটানোর জন্য জো বাইডেন প্রশাসনকে পরামর্শ দিয়েছে দেশটির একটি গণমাধ্যম। ওয়াশিংটন থেকে পরিচালিত অনলাইন ম্যাগাজিন ‘রেসপন্সিবল স্টেটক্রাফট’ এ গতকাল (সোমবার) প্রকাশিত এক নিবন্ধে এ পরামর্শ দেয়া হয়।

এতে বলা হয়েছে, ইরাক এবং সিরিয়ায় মার্কিন সরকার যে সেনা মোতায়েন করে রেখেছে সে সিদ্ধান্ত ‘সেকেলে এবং অপ্রয়োজনীয়’। এসব সেনা প্রকৃতপক্ষে শান্তি রক্ষার কোনো কাজ করছে না বলে এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

অনলাইন ম্যাগাজিনটি আরো বলেছে, ইরাক ও সিরিয়ায় দায়েশের পুনরুত্থান ঘটতে পারে বলে দেশ দুটিতে যেসব সেনা মোতায়েন করে রাখা হয়েছে তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়া উচিত এবং ইরাক ও সিরিয়ার সেনাবাহিনীকে তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব দেয়া দরকার।

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করার পর মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি সামনে আসে। ইসরাইলি আগ্রাসনের পর এই আশঙ্কা জোরদার হয়েছে যে, পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে মার্কিন সেনারা দেশ দুটিতে নিরাপত্তাহীন হয়ে পড়বে।

মার্কিন ম্যাগাজিনটি আরো বলেছে, “সিরিয়া এবং ইরাক থেকে বেরিয়ে আসা আমেরিকানদেরকে কম নিরাপদ করে তুলবে না বরং স্থানীয় গেরিলাদেরকে এড়ানো যাবে।” ওই নিবন্ধে বলা হয়েছে, গত পাঁচ সপ্তাহে ইরাক এবং সিরিয়ায় আমেরিকার ৬০ জনের বেশি সেনা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আহত হয়েছে।

ইরাকে প্রায় আড়াই হাজার এবং সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আমেরিকা দাবি করে আসছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসব সেনাকে দেশ দুটিতে মোতায়েন রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page