April 8, 2026, 12:00 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরাক সফরে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ; সই হবে নিরাপত্তা চুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ইরাক সফরে রাজধানী বাগদাদ পৌঁছেছেন। এ সফরে তিনি ইরাকের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও একটি নিরাপত্তা চুক্তি সই করবেন।

চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই এবং পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে তিনি ইরাক সফরে গেছেন। এ সফরে তার সঙ্গে একটি প্রতিনিধিদল রয়েছে। তাদেরকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল-আরাজি।

আলী শামখানি আজ বাগদাদ পৌঁছে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের শাহাদাতের স্থান পরিদর্শন করেন। তিন বছর আগে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের এই দুই শীর্ষ কমান্ডার মার্কিন সন্ত্রাসী বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন।
আশা করা হচ্ছে আলী শামখানি ইরাকের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনীতি বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং একটি

যৌথ নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই করবেন। গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।

দু দেশের মধ্যকার প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং অভিন্ন সীমান্ত রক্ষার বিষয়ে পারস্পরিক দায়িত্বশীলতা জোরদার করার লক্ষ্যে এই চুক্তি সই হবে। চুক্তিটি সই হলে ইরাক-ইরান সীমান্তে তৎপর বিপ্লব-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নস্যাৎ হবে এবং সীমান্তবর্তী এলাকায় ইহুদিবাদী ইসরাইলের অনুচরদের তৎপরতাও বন্ধ হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page