October 5, 2026, 8:06 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ইরানি জাহাজ আটকালে আমরা মার্কিন জাহাজ আটকে দেব : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। তাদের জাহাজ আটক করা হবে। তিনি আজ (সোমবার) এক অনুষ্ঠানে এ কথা বলেন।

রামাজান শরিফ আরও বলেন, ইরান যে গোটা অঞ্চলে এক বড় শক্তি হতে যাচ্ছে তা সব দেশই বুঝতে পেরেছে। তারা আমেরিকার অক্ষমতাও ধরতে পেরেছে। এখন এই অঞ্চলের দেশগুলো মনে করে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের শক্তির দরকার নেই। পারস্য উপসাগরীয় দেশগুলোই এই নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি বলেন, ইউরোপের দেশগুলোতে কেন কুরআন অবমান করা হচ্ছে? এর কারণ হলো তারা ইসলাম ধর্মকে উগ্র ও অমানবিক হিসেবে তুলে ধরতে চায়। জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস সৃষ্টির পেছনেও তাদের একই উদ্দেশ্য কাজ করেছে। আইএস প্রতিষ্ঠার আগে পাশ্চাত্যে ইসলাম ধর্মের প্রতি মানুষের আকর্ষণ ও আগ্রহ দেখে পাশ্চাত্যের স্বার্থবাদী নেতারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিল।

ইরান স্বাধীনভাবে নীতি গ্রহণ করে এবং বিপ্লবী ও প্রতিরোধ ফ্রন্টকে রক্ষায় কাজ করে বলে মন্তব্য করেন রামাজান শরিফ।



Our Like Page