April 6, 2026, 10:01 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ইরানি ড্রোন দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানি ড্রোন দিয়ে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্নস্থানে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদে দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে ১৬টি ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। একদিন আগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর এই ড্রোন হামলা চালালো রুশ বাহিনী। খবর বিবিসির।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কিয়েভে হামলার সাইরেন বেজে উঠে। কিয়েভের দক্ষিণে একাধিক বিস্ফোরণ ও বিমানবিধ্বংসী গোলার শব্দ পাওয়া গেছে।

১৬টি ড্রোনের মধ্য ৭টি দিয়ে কিয়েভে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, সবগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে।

তবে কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো বলেছেন, সাতটি কিয়েভে আঘাত হেনেছে। একটি প্রশাসনিক ভবন ক্ষীতগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৮৫টি ক্ষেপণাস্ত্র হামলা, ৩৫টি বিমান হামলা এবং ৬৩টি রকেট হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের জ্বালানি ও সামরিক-শিল্প অবকাঠামোতে নির্ভুল আঘাতে সক্ষম অস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এসব হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম উৎপাদন ও মেরামত কাজ ব্যাহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page