March 27, 2026, 8:10 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি যুবরাজের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (শুক্রবার) জেদ্দায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বৈঠক।

তাদের মধ্যে বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেন। এ সময় তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির জন্য অপেক্ষায় আছেন। তিনি আরও বলেন, ইরানি প্রেসিডেন্টের সফর সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সৌদি আরবে সব মন্ত্রণালয় বাধ্য।

বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রিয়াদে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর থেকেই নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হচ্ছে

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page