September 27, 2026, 8:23 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইরানি প্রতিশোধের ব্যাপারে ইসরাইলের সন্দেহ করা উচিত নয়  : শীর্ষ সামরিক কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ হত্যাকাণ্ডের প্রতিশোধের বিষয়ে ইরানের দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে ইসরাইলের সন্দেহ করা উচিত নয়। একথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ফর কোঅর্ডিনেশন ব্রিগেডিয়ার জেনারেল আলী আবদুল্লাহি।

গতকাল (বুধবার) উত্তর-পশ্চিম ইরানের কুমেলেহ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “ইহুদিবাদী শত্রুদের স্বপ্ন দেখা উচিত নয় যে, ইরান এই নৃশংসতার জবাব দেবে না। কারণ ইসলামী প্রজাতন্ত্র এরইমধ্যে তার মাটি ও জলসীমা লঙ্ঘনের জবাব দেয়ার জন্য তার সমস্ত সক্ষমতা ব্যবহারের ইচ্ছা প্রমাণ করেছে।”

জেনারেল আবদুল্লাহি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি মন্তব্যের উদ্ধৃতি দেন যেখানে ইসলামী বিপ্লবের নেতা প্রতিশ্রুতি দিয়েছেন যে, হানিয়ার হত্যাকাণ্ডের “কঠোর জবাব” দেয়া হবে।

শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহি আরো বলেন, “প্রতিশোধমূলক হামলার সময় ঠিক করবেন সর্বোচ্চ নেতা এবং দেশের সিনিয়র কমান্ডাররা।”

তিনি বলেন, “ইরানের নিরাপত্তা, শক্তি এবং অগ্রগতি হচ্ছে দেশের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের ফসল।”

আজকের বাংলা তারিখ



Our Like Page