October 29, 2026, 11:09 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ইরানী বন্দরে ভিড়েছে রাশিয়ার ডেস্ট্রয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার একটি ডেস্ট্রয়ার ইরানের আনজালি বন্দরে নোঙর করেছে। ইরানের বিভিন্ন সূত্র জানিয়েছে, দুই দেশের যৌথ সামিরক কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রুশ ডেস্ট্রয়ার ইরানে এসেছে।

এর আগে দুই দেশের নৌবাহিনী পরস্পরের বন্দরগুলো পরিদর্শনের বিষয়ে সমঝোতায় পৌঁছায়।

রাশিয়ার ডেস্ট্রয়ারের সঙ্গে দেশটির যে প্রতিনিধিদল এসেছে তারা ইরানের উত্তরাঞ্চলীয় নৌ কমান্ডারদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আনজালি বন্দর ও সেখানকার ফ্রি ট্রেড জোন পরিদর্শন করবেন। এছাড়া ইরান ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই প্রতিযোগিতা ‘পাসিং এক্সারসাইজ’ নামে পরিচিত।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। এছাড়া আমেরিকার একপেশে নীতি মোকাবেলার ক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সমর্থন করে।

আঞ্চলিক ইস্যুতেও দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্রেই সহযোগিতা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page