March 27, 2026, 3:51 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভির সম্প্রচার বন্ধ করলো ইউটেলস্যাট কোম্পানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভির সম্প্রচার বন্ধ করলো ইউটেলস্যাট স্যাটেলাইট। ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অজুহাতে ফরাসি ওই স্যাটেলাইট কোম্পানিটি এরকম সিদ্ধান্ত নিলো।

ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কয়েক সপ্তাহ পর ইউটেলস্যাট কোম্পানি ইরানের ইংলিশ নিউজ চ্যানেল প্রেস টিভির সম্প্রচার বন্ধ করে দিলো।

গণতন্ত্রের প্রতি সমর্থন দেওয়ার অজুহাত দেখিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পাশাপাশি এবার প্রেস টিভিকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এলো।

আল-আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি সাম্প্রতিক বছরগুলোতে স্যাটেলাইট পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলোর চাপের মুখে পড়েছে। ভিত্তিহীন নানা অজুহাতে বহুবার তারা প্রেস টিভির ওপর চাপ সৃষ্টি করেছে। ইউটেল-স্যাটসহ স্যাটেলাইট কোম্পানিগুলোর এসব পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতি ও গণমাধ্যমের স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী।

এদিকে, গত সপ্তায় আমেরিকাও ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার প্রধান এবং ওয়ার্ল্ড সার্ভিসের প্রধানসহ কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page