November 7, 2026, 7:19 pm
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের ওপর ইসরাইলি হামলা কৌশলগত ভুল : রুশ বিশ্লেষক

রুশ বিশ্লেষক মাইস কুরবানভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার বিশ্লেষক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ মাইস কুরবানভ বলেছেন, ইরানে হামলা চালিয়ে বড় ভুল করেছে দখলদার ইসরাইল; এর মধ্যদিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে আর তাহলো ইসরাইলের অন্য সব উসকানিমূলক পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছে।

ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি দেওয়ার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার টেলিভিশনে প্রচারিত বার্তার কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইরান ইহুদিবাদী ইসরাইলের জবাব দিয়েছে এবং আমি মনে করি ইরানই এই যুদ্ধে বিজয়ী হবে।

এই রুশ বিশ্লেষক ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণের ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ও বিজ্ঞানীদের ওপর ইহুদিবাদী ইসরাইল হামলা করেছে পরমাণু কর্মসূচির অজুহাতে, কিন্তু এই ইসরাইল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত এবং বিশ্ব এই বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে।

জেসিপিওএ থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে কুরবানভ বলেন, আমেরিকা ইরানের অর্থনীতিকে দুর্বল করার জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ তরেঝে, কিন্তু তারা ইরানকে কাবু করতে পারেনি বরং দেশটি উন্নয়নের পথে এগিয়ে গেছে।

রুশ বিশ্লেষক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্সের ইরান-বিরোধী বিবৃতির কথা উল্লেখ করে তিনি এই বিবৃতিকে পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের দ্বিমুখী এবং বৈষম্যমূলক নীতির উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page