March 7, 2026, 4:14 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইহুদিবাদী অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে ; বহু হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের তৃতীয় ধাপ – ট্রু প্রমিজ ৩ অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার দিবাগত মধ্যরাতে ইরান সময় রাত ১.৩০ মিনিটে ইসরাইলের রাজধানী তেলআবিবসহ কয়েকটি কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।

বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেল আবিব, অধিকৃত জেরুজালেম আল-কুদস, লেক টাইবেরিয়াস, হাইফা, বেয়ারশেবা এবং অন্যান্য স্থানে ইরান ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তেল আবিবে ভয়াবহ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইরানের নিক্ষেপিত অন্তত একটি ক্ষেপণাস্ত্র ৫০ তলা একটি ভবনে আঘাত হানে যার ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে যা শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে থাকে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে তেল আবিবে ভয়াবহ পরিস্থিতির দৃশ্য বর্ণনা করা হয়েছে। সেখানে কৌশলগত ও স্পর্শকাতর স্থানে আঘাত হানার কারণে ইসরায়েলের তথাকথিত হোম ফ্রন্ট কমান্ড আরও বিব্রতকর পরিস্থিতি এড়াতে কিছু নির্দিষ্ট বিবরণের উপর মিডিয়া ব্ল্যাকআউট জারি করেছে বলে জানা গেছে। ফলে সেখানকার প্রকৃত চিত্র পাওয়া যায়নি।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক আমির আল-মুসাভির মতে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত হেনেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page