October 17, 2026, 1:48 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইহুদিবাদী অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে ; বহু হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের তৃতীয় ধাপ – ট্রু প্রমিজ ৩ অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার দিবাগত মধ্যরাতে ইরান সময় রাত ১.৩০ মিনিটে ইসরাইলের রাজধানী তেলআবিবসহ কয়েকটি কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।

বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেল আবিব, অধিকৃত জেরুজালেম আল-কুদস, লেক টাইবেরিয়াস, হাইফা, বেয়ারশেবা এবং অন্যান্য স্থানে ইরান ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তেল আবিবে ভয়াবহ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইরানের নিক্ষেপিত অন্তত একটি ক্ষেপণাস্ত্র ৫০ তলা একটি ভবনে আঘাত হানে যার ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে যা শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে থাকে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে তেল আবিবে ভয়াবহ পরিস্থিতির দৃশ্য বর্ণনা করা হয়েছে। সেখানে কৌশলগত ও স্পর্শকাতর স্থানে আঘাত হানার কারণে ইসরায়েলের তথাকথিত হোম ফ্রন্ট কমান্ড আরও বিব্রতকর পরিস্থিতি এড়াতে কিছু নির্দিষ্ট বিবরণের উপর মিডিয়া ব্ল্যাকআউট জারি করেছে বলে জানা গেছে। ফলে সেখানকার প্রকৃত চিত্র পাওয়া যায়নি।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক আমির আল-মুসাভির মতে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত হেনেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page