March 26, 2026, 4:37 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানের গণমাধ্যমগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার নিন্দা জানাল হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিসহ দেশটির আরো কিছু গণমাধ্যমের বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি নিষেধাজ্ঞার শিকার গণমাধ্যমগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন ও তার মিত্ররা কপটতার সঙ্গে নিজেদেরকে বাক স্বাধীনতার পক্ষপাতী বলে পরিচয় দেয়। কিন্তু বাস্তবে তারা বিষয়টিকে তাদের অবৈধ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমারা ততক্ষণ পর্যন্ত বাক স্বাধীনতার পক্ষে থাকে যতক্ষণ তা তাদের নীতি, আদর্শ ও স্বার্থের অনুকূলে থাকে।  কিন্তু যখন কেউ পশ্চিমাদের অবৈধ স্বার্থের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় তখন তাকে সব উপায়ে দমন করার চেষ্টা চালায় আমেরিকা ও তার মিত্র দেশগুলো। এক্ষেত্রে বর্তমানে নিষেধাজ্ঞাকে সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়।

শুক্রবার মার্কিন সরকার ইরানের দুই ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর হিজবুল্লাহ এ বিবৃতি প্রকাশ করল। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভিকে এবারের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে।  প্রেস টিভির সঙ্গে ইরানের দু’টি বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে আমেরিকা।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page