September 27, 2026, 3:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের জাহেদানে থানায় হামলা ; নিহত ৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের অস্থিতিশীল দক্ষিণপূর্বাঞ্চলের একটি থানায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের দুই কর্মকর্তা ও চার হামলাকারী রয়েছেন। শনিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি থানা আক্রান্ত হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হাতে কুর্দি তরুণী মাহসা আমিনীর প্রাণহানির পর থেকে দেশটির দক্ষিণের এই প্রদেশে ব্যাপক রক্তক্ষয়ী প্রতিবাদ হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, অভিযানে হামলাকারী চার সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তিন হামলাকারী মারা গেছেন।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র এক প্রদেশ। মাদক চোরাচালানের প্রধান পথও এই প্রদেশ। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানে গত কয়েক দশক ধরে ২০ লাখের বেশি সংখ্যালঘু বেলুচ জনগোষ্ঠী বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহসা আমিনীর মৃত্যুর পর প্রায় প্রত্যেক সপ্তাহেই জাহেদানে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির বেশিরভাগ অঞ্চলে বিক্ষোভ কমে গেলেও এই প্রদেশে তা অব্যাহত আছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর দমনপীড়নে ইরানে এখন পর্যন্ত ৬৬ জনের প্রাণহানি ঘটেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page