October 1, 2026, 2:46 pm
শিরোনামঃ
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানের পরমাণু কর্মসূচির ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ : ফরাসি প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়।

তিনি গতকাল (সোমবার) রাজধানী প্যারিসে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেন। তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নবায়নের ব্যাপারে আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা ভাবতে হবে।

ম্যাকরন ইরানকে ফ্রান্স’সহ ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট দাবি করেন, “ইরানের পরমাণু কর্মসূচির গতি বেড়ে যাওয়ায় আমরা এমন একটি অবস্থায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়।”

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মেয়াদ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের অক্টোবরে শেষ হয়ে যাবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমাদেরকে আগামী মাসগুলোতে একথা ভাবতে হবে যে, আমরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের দিকে যাব নাকি যাব না।

ম্যাকরন দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার প্রতি তেহরানের সমর্থনও ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর তার প্রশাসনের সঙ্গে ইরানের বিষয়টি নিয়ে ইউরোপকে কঠিন আলোচনায় লিপ্ত হতে হবে।

ইমানুয়েল ম্যাকরন এমন সময় এসব কথা বললেন যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ভবিষ্যত নিয়ে কথা বলার জন্য আগামী ১৩ জানুয়ারি ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির কূটনীতিকদের সঙ্গে ইরানের কূটনীতিকরা আলোচনায় বসবেন বলে কথা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page