April 12, 2026, 6:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে চায় ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে সরেনি ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই ‘সীমিত পরিসরে’ হামলা চালাতে চায় দেশটি। ইসরাইলি এক কর্মকর্তা এবং এর সাথে সংশ্লিষ্ট আরো দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে শনিবার সিনহুয়া এই কথা জানায়।

‘নিউইয়র্ক টাইমস’-এর উদ্ধৃতি দিয়ে শনিবার সিনহুয়া এই খবর জানায়।

শনিবার প্রকাশিত সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, আমেরিকা আপাতত এই ধরণের পদক্ষেপকে সমর্থন করবে না। তবুও নিজেদের পরিকল্পনায় অনড় ইসরাইলি নেতা।

পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফার আলোচনায় বসেছেন  ঠিক তখনই ইসরাইল এই ধরণের হুমকি দিয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। নেতানিয়াহু বলেছেন, ইরানের সাথে আলোচনার বদলে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয়া উচিত।

ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানোর ইসরাইলি পরিকল্পনা ফাঁস করেছে ‘দ্য নিউইয়র্ক টাইমস’।  ফাঁস হওয়া এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনকে ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরাইলি কর্মকর্তা।

মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্যদের উদ্ধৃতি দিয়ে বুধবার ‘নিউইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে জানায়, ইরানের পরমাণু স্থাপনায় দ্রুত হামলা চালাতে চান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলায় যুক্তরাষ্ট্রকেও পাশে চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া। সমন্বিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা-ভাবনার পর ইসরাইল ট্রাম্পকে একটি ‘বিস্তৃত বোমা হামলার’ প্রস্তাব দেন।

প্রতিবেদনে জানা গেছে, ইসরাইলি কর্মকর্তারা আশা করেছিলেন, যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতিই দেবে না, বরং এতে সক্রিয়ভাবে অংশ নেবে। তবে ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি চাইছেন। এই কারণে তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যৌথ হামলার ইসরাইলি প্রস্তাবে রাজি হননি।

পরে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের আংশিক সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প। আগামী মাসে ইসলামিক প্রজাতন্ত্রের পরমাণু স্থাপনায় হামলা চালানোর ইসরাইলি পরিকল্পনা ‘প্রত্যাখ্যান’ করেছেন বলে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ‘আমি ‘প্রত্যাখ্যান’ করার কথা বলিনি। তবে আমি এটা করার জন্য তাড়াহুড়ো করছি না।’

গত বৃহস্পতিবার ওভাল অফিসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পাশে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ‘ইরানের একটি মহান দেশ হয়ে ওঠার সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে মৃত্যু ছাড়াই সুখে বসবাসের এবং আমি তা দেখতে চাই। এটাই আমার প্রথম বিকল্প।’

তিনি আরো বলেছেন, ‘যদি দ্বিতীয় বিকল্পের কথা আসে আমি মনে করি সেটা ইরানের জন্য খুবই খারাপ হবে এবং আমি মনে করি ইরান আলোচনা করতে চাইছে। ইতোমধ্যে রোমে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে ইরান। যদি তারা তা করে তবে এটা তাদের জন্য খুব ভালো হবে। তিনি বলেছেন, সহজ কথা হচ্ছে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারবে না।’

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page