September 23, 2026, 3:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনার মিথ্যা অভিযোগ করেছে। হামলার অজুহাত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে তারা।

মঙ্গলবার (২৪ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতাকালে রুশ কূটনীতিক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলাকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে নিন্দা করেন। তিনি বলেন, তারা তেজস্ক্রিয় দূষণের ‘একটি বাস্তব হুমকি তৈরি করেছে’।

নেবেনজিয়া আরও বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই আইএইএ’র রিপোর্টে কোথাও ইরানের পারমাণবিক মজুদগুলোকে অঘোষিত বা সামরিক উদ্দেশ্যে রূপান্তর করার কোনো উল্লেখ নেই।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি গত সপ্তাহে স্কাই নিউজকে বলেছিলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ‘কোনো পদ্ধতিগত প্রচেষ্টা’র প্রমাণ নেই। তবে তিনি এটি উল্লেখ করেন, ইরানের ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সংস্থাটির ‘উদ্বেগ’ রয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তার সরকারের অবস্থান তুলে ধরে আবারও বলেন, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল ‘ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা’।

তবে ইরান বরাবরের মতো সামরিক পারমাণবিক কর্মসূচি না থাকার কথা বলে আসছে। তারা এই হামলাকে আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে এবং আইএইএ’র সঙ্গে সহযোগিতা সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছে।

প্রসঙ্গত, ইরান ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখন পর্যন্ত তা বহাল রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page