September 3, 2026, 5:44 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ভুল ছিল : ইরান বিষয়ে সাবেক মার্কিন প্রতিনিধি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান বিষয়ে সাবেক মার্কিন প্রতিনিধি স্বীকার করেছেন যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন সামরিক আক্রমণের সিদ্ধান্ত ভুল ছিল।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে যে রবার্ট ম্যালি বুধবার আমেরিকার নেটওয়ার্ক এমএসএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন সামরিক আক্রমণ ভুল ছিল এবং চাপের মুখে তেহরান কৌশলগত ছাড় দেবে না।

পারমাণবিক চুক্তি বা জেসেপিও পুনরুজ্জীবিত করার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রচেষ্টার ব্যর্থতার কথা উল্লেখ করে ম্যালি জোর দিয়ে বলেন যে কেবল নিষেধাজ্ঞা আরোপ করে দেশগুলোকে আত্মসমর্পণ করতে বাধ্য করা যথেষ্ট নয় এবং সামরিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করাও সম্ভব নয়।

ইরান বিষয়ে সাবেক মার্কিন বিশেষ প্রতিনিধি যিনি প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্টের সময় পারমাণবিক আলোচনার নেতৃত্ব দিয়েছিলে লিবিয়া, ইরাক, উত্তর কোরিয়া এবং ইউক্রেনের মতো বিভিন্ন দেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি যদি ইরানি কর্মকর্তাদের জায়গায় থাকতাম তাহলে সম্ভবত আমি এই সিদ্ধান্তে আসতাম যে আমার পারমাণবিক অস্ত্রের প্রয়োজন কারণ গাদ্দাফি তার পারমাণবিক কর্মসূচি আত্মসমর্পণ করার পরে উৎখাত হয়েছিল এবং সাদ্দাম হোসেন যার কাছে বোমা ছিল না তারও পতন হয়েছিল কিন্তু বোমা আছে এমন উত্তর কোরিয়া রক্ষা পেয়েছে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page