November 26, 2026, 3:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইরানের প্রতি হুমকি ‘অস্থিরতা’ বৃদ্ধি করেছে : জাতিসংঘ কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা  গতকাল বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকি বিক্ষোভ-বিধ্বস্ত দেশটিতে ‘অস্থিরতা’ আরও বাড়াচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত সপ্তাহে ইরান ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় কিছু সরকার বিরোধী বিক্ষোভে কেঁপে উঠে।

যদিও দমন-পীড়ন ও এক সপ্তাহব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে এই বিক্ষোভগুলো কিছুটা কমে গেছে বলে মনে হচ্ছে।

গত বুধবার পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভের জন্য গ্রেফতার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করলে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে দিচ্ছিল।

জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা পোবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিভিন্ন প্রকাশ্য বক্তব্য, যা ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত দিচ্ছে।

এই বাহ্যিক মাত্রা ইতোমধ্যেই জ্বলন্ত পরিস্থিতির অস্থিরতা বৃদ্ধি করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতির অধিকতর অবনতি ঘটা ঠেকানোর জন্য, যে কোনও প্রচেষ্টা নেওয়া উচিত।’

সভায় ইরানের প্রতিনিধি গোলাম হোসেইন দারজি ওয়াশিংটনকে ‘শান্তিপূর্ণ বিক্ষোভগুলোকে ভূ-রাজনৈতিক স্বার্থে শোষণের’ অভিযোগে অভিযুক্ত করেছেন।

তিনি আরও বলেন, ‘অস্থিরতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই’ ট্রাম্প মন্তব্য করে যাচ্ছেন।

ইরানি‑আমেরিকান সাংবাদিক মাসিহ আলিনেজাদ বলেছেন, ইরানের সকল মানুষ ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’

আলিনেজাদকে ওয়াশিংটন নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page