March 26, 2026, 4:36 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানের বিরুদ্ধে মিডিয়া হামলা হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার মতোই : জেনারেল সালামি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফ ইরানি যুবকদের বিরুদ্ধে শত্রুদের মিডিয়া আগ্রাসনকে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সাথে তুলনা করেছেন।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চীফ মেজর জেনারেল হোসেইন সালামি তেহরান বিশ্ববিদ্যালয়ের শহীদদের এক সমাবেশে ওই মন্তব্য করেছেন। তিনি বলেছেন এই বিশ্ববিদ্যালয়টি ইরানের  বৈশ্বিক মর্যাদা ও ব্যক্তিত্বের প্রতীক। আজ শত্রুরা চেষ্টা করছে ইরানী যুবকদের চিন্তাভাবনা ও বিশ্বাসের ওপর আধিপত্য বিস্তার করে তাদের মন বিকৃত করে, হৃদয় জয় করতে। সেই লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়কে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

মেজর জেনারেল সালামি জোর দিয়ে বলেন: ইরানি জাতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কঠোর সাংস্কৃতিক আগ্রাসন এবং বৈশ্বিক মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবেলা করছে। বিশ্বের বৃহৎ দেশগুলির নেতারা এবং বিশ্বের সকল সন্ত্রাসীরা ইরানের সাথে যুদ্ধ করেছে এবং করে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র যদি ক্ষণিকের জন্য উদাসীনতা দেখায় তাহলে দেশের ভাগ্য বদলে যাবে।

জনাব সালামি বলেন: ইরানী যুবকদের চিন্তাভাবনাকে কলুষিত করার ক্ষেত্রে শত্রুদের মিডিয়া আগ্রাসন হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা হামলার মতোই বিধ্বংসী।

তিনি বলেন শত্রুরা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ইস্যুতে শক্তিহীন হয়ে পড়েছে। অপরদিকে ইসলামী ইরান ক্রমশ অগ্রগতি লাভ করছে। একটা সময় ইরান একটি কার্তুজও তৈরি করতে পারতো না। তখনও ইরান ওই সাম্রাজ্যবাদীদের মোকাবেলা করে জয়ী হয়েছিল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page