September 27, 2026, 5:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান স্পষ্ট করেছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ ঘোষণা দেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বারো বলেন, সংকট শুরুর পর থেকেই ফ্রান্স এ যুদ্ধে জড়ায়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার পরিকল্পনা নেই। তিনি বলেন, অভিযানের লক্ষ্য স্পষ্ট নয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় ফ্রান্সের পক্ষে এতে যুক্ত হওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, শুরু থেকেই ফ্রান্স এই যুদ্ধের বিরোধিতা করে আসছে। সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ওই অঞ্চলে নৌচলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি চলছে।

বারো বলেন, কোনো প্রণালিতে বাধা সৃষ্টি, ব্ল্যাকমেইল বা টোল আদায় মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলে কোনো প্রতিবন্ধকতা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এর জবাবে তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page