October 29, 2026, 11:05 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার পূর্ণ সম্মান রয়েছে : ল্যাভরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি মস্কোর পূর্ণ সম্মান রয়েছে। তিনি গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।

পারস্য উপসাগরে অবস্থিত তিন ইরানি দ্বীপের মালিকানা প্রশ্নে রাশিয়ার সাম্প্রতিক বিতর্কিত অবস্থান প্রশ্নে তেহরানের তীব্র প্রতিবাদের পর এ ফোনালাপ অনুষ্ঠিত হলো। এতে দুই শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেন।

গত সপ্তাহে তিন ইরানি দ্বীপ গ্রেটার তুম্ব, লেসার তুম্ব ও আবু মুসা দ্বীপের ওপর ইরানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের একটি বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছিল রাশিয়া।

তেহরান রাশিয়ার ওই অবস্থানের তীব্র প্রতিবাদ জানায়। মস্কো থেকে প্রকাশিত ওই যৌথ বিবৃতির প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।এ সময় রুশ রাষ্ট্রদূতকে বলা হয়, পারস্য উপসাগরের ওই তিন দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং রাশিয়া যেন এ ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করে।

মঙ্গলবারের ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের তিন দ্বীপের ব্যাপারে রাশিয়ার অবস্থানে ‘বিস্ময়’ প্রকাশ করেন। ইরান-রাশিয়া সম্পর্ক কঠিন ভিত্তির ওপর প্রতিষ্ঠিত- উল্লেখ করে তিনি বলেন,  দু’দেশের এই সম্পর্কের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেয়া ঠিক হবে না। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা প্রশ্নে রাশিয়ার কোনো সংশয় নেই। এ ব্যাপারে মস্কোর পূর্ণ সম্মান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page