September 23, 2026, 3:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি কাতারের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কাতারের আল উদেইদে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি। ভবিষ্যতে যদি এ ধরনের হামলা ঘটে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে দোহা।

রাজধানী দোহার অদূরে আল উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে গতকাল সোমবার রাতে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে রোববারের মার্কিন হামলার জবাব দিতে ছোড়া হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি অবশ্য এ হামলায় হয়নি।

তবে এ ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছে দোহা। আজ মঙ্গলবার কাতারে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি উপস্থিত হওয়ার পর এ হামলার নিন্দা ও কঠোর সমালোচনা করে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে বলেন, “এই হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব এবং আকাশসীমার স্বাধীনতার গুরুতর লঙ্ঘণ করেছে ইরান।”

কর্মকর্তারা আরো বলেন, “ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো আলোচনায় দোহা সবসময় তেহরানের পক্ষে কথা বলেছে; কিন্তু ভবিষ্যতে যদি কাতারের ভূখণ্ডে এ ধরনের বেপরোয়া হামলা ঘটে— তাহলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটি বিবেচনা করবে দোহা।”

এদিকে সোমবার আল উদেইদে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বরাবর একটি চিঠি দিয়েছে কাতার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই চিঠির অনুলিপি পোস্টও করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page