July 26, 2026, 7:17 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে চীনের বন্ধুত্বে তৃতীয় কারো ক্ষতি হবে না : চীনা মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সঙ্গে নিজের ঐতিহ্যগত বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেছে চীন। বেইজিং বলেছে, ইরানের সঙ্গে চীনের বন্ধুত্ব কিংবা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির সঙ্গে চীনের সম্পর্কে তৃতীয় কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হবে না।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল (সোমবার) বেইজিং-এ এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, “চীন ও ইরান ঐতিহ্যগত বন্ধুত্ব উপভোগ করছে। জিসিসিভুক্ত দেশগুলো এবং ইরান সবাই চীনের বন্ধু। চীন-জিসিসি সম্পর্ক বা চীন-ইরান বন্ধুত্ব তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করা করা হয়নি।”

ওই মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসারে জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের উন্নয়ন ঘটাতে সহযোগিতা করছে বেইজিং। আর সবগুলো দেশকে নিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করতে চায় চীন।

চীন ও ইরান নিজেদের সম্পর্ককে কৌশলগত সহযোগিতায় উন্নীত করার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি ইঙ্গিত করে ওয়েনবিন বলেন, এ লক্ষ্যে তেহরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শক্তিশালী করতে বেইজিং প্রস্তুত রয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দেশটির ভাইস প্রধানমন্ত্রী হু চুনহুয়ার চলতি তেহরান সফর চীন-ইরান সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একতরফা মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে ২০২১ সালের  মার্চ মাসে ইরান ও চীন ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page