October 9, 2026, 3:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোর উপর ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে, তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ট্রাম্প তার ঘোষণায় বলেন, যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।

তবে ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কী ধরনের লেনদেন বোঝানো হয়েছে—তা স্পষ্ট করেননি তিনি।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই ঘোষণা ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে পারে।

বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। ফলে ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একাধিক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আসছেন ট্রাম্প। তিনি একাধিকবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এর মধ্যেই নতুন করে শুল্ক আরোপের ঘোষণা এলো।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি। কোন দেশগুলো এই শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে—সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।

এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সংস্থাটির দাবি, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page