October 17, 2026, 1:08 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা হবে কি না, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফক্স নিউজে প্রচারিত এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে চলতি বছরের শেষ নাগাদ ইরান যুদ্ধ শেষ হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা পেজেশকিয়ান বুধবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরান ওয়াশিংটনের কাছে ‘নতজানু হবে না’।

পেজেশকিয়ান বলেন, ‘আলোচনার মাধ্যমে যখন সমস্যার সমাধান করা সম্ভব, তখন আমাদের একে অপরকে হত্যা করার পথে যাওয়া উচিত নয়। কিন্তু ইসরায়েলের উসকানির কারণে এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

আমরা এই যুদ্ধ চালিয়ে যেতে চাই না জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটি শেষ করতে যুক্তরাষ্ট্র চাইবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’

সংঘাতের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলার কথা স্বীকার করেছেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। উপসাগরীয় এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলের হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।

ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা এ যুদ্ধের অন্যতম লক্ষ্য বলে জানান ট্রাম্প।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page