September 26, 2026, 8:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে লড়াইয়ের শক্তি ইসরাইলের নেই : ইরানি কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, ইসলামি ইরানের সঙ্গে লড়াইয়ের শক্তি দখলদার ইসরাইলের নেই। তিনি আজ (রোববার) এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।

এই কমান্ডার আরও বলেন- ইসরাইলের বর্ণবাদী নেতারাও এখন এটা স্বীকার করছেন যে তারা ইরানের সঙ্গে শক্তিতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইল বোকামির কারণে ইরানের ওপর ন্যূনতম আঘাত হানলেও বড় পরিসরে এর জবাব দেওয়া হবে।

কিয়োমার্স হেইদারি বলেন, ইরানের সব সীমান্তেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ২৪ ঘণ্টা শত্রুর তৎপরতার ওপর নজর রাখা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ক্ষেত্রেও পদাতিক ইউনিট অত্যন্ত অগ্রগামী বলে জানান এই বাহিনীর কমান্ডার।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন শত্রুর আগ্রাসন মোকাবেলার জন সব ক্ষেত্রেই ব্যাপক অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে।#

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page