September 27, 2026, 3:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের পুলিশ স্টেশনে হামলায় ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে শনিবার (৮ জুলাই) এক পুলিশ স্টেশনে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এর পর হামলাকারী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ইরানের দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছে। সেইসঙ্গে চার সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রদেশটির নিরাপত্তা উপপ্রধান আলিরেজা মারহামতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি বলেছে, চারজন অজ্ঞাত সশস্ত্র হামলাকারী জাহেদানের ১৬ নম্বর পুলিশ স্টেশনে হামলা চালিয়ে প্রবেশ করে।

মারহামতি বলেছেন, হামলাকারীরা ওই পুলিশ স্টেশনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে দরজা খুলে। এতে পুলিশ ও তাদের মধ্যে গোলাগুলি হয়েছে।

সিস্তান-বেলুচিস্তান পুলিশ প্রধান দৌস্তালি জালিলিয়ানের বরাত দিয়ে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, গোলাগুলিতে দুইজন পুলিশ নিহত হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, হামলায় জড়িত চারজন সন্ত্রাসীই নিহত হয়েছে।

পাকিস্তান এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page