October 18, 2026, 3:25 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষায় নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির যৌথ উদ্যোগে ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষায় নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যে সশস্ত্র বাহিনীর এক যৌথ মহড়ায় শক্তিমত্তার সঙ্গে ইরানের আকাশসীমা রক্ষা করার বিষয়টি প্রদর্শনের উদ্দেশ্যে এই ব্যবস্থার পরীক্ষা চালানো হবে।

জেনারেল রাহিমজাদে আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বার্ষিক নিখুঁত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তিতে দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া অনুষ্ঠিত হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা প্রদর্শন করার উদ্দেশ্যে এ মহড়া চালানো হবে। পার্সটুডে জানাচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার বলেন: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ মহড়া হবে বিশাল এবং শত্রুকে ভড়কে দিতে ও এই ব্যবস্থার নিরাপত্তা সুরক্ষিত রাখতে এটির সক্ষমতার খুব সামান্য অংশ প্রদর্শিত হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর ‘একতেদার’ বা ‘শক্তিমত্তা’ নামক মহড়া রোববার শুরু হয়েছে এবং তা আগামী দু’মাস ধরে চলবে। ইরানের আকাশ, স্থল ও পানিসীমাজুড়ে এই বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page