September 27, 2026, 11:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মোসাদের কুখ্যাত ‘ওয়াইজম্যান ইনস্টিটিউট’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের অতি পরিচিত ‘ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সাইন্স’ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এক সময় মোসাদের বিজ্ঞান গবেষণা ও সামরিক গোয়েন্দা সহযোগী সংস্থা হিসেবে এটি কাজ করত। কিন্তু মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দীর্ঘকাল ধরে ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে প্রখ্যাত বিজ্ঞান গবেষণা সংস্থা হিসেবে পরিচিতি ওয়াইজম্যান ইনস্টিটিউটের সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনী ও মোসাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরবর্তীতে ইসরাইলের অন্যতম প্রধান সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমের’ সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করে ওয়াইজম্যান ইনস্টিটিউট। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে ইসরাইলি এই সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানটির শাখা রয়েছে।

ইসরাইলি গণমাধ্যমগুলো ওয়াইজম্যান ইনস্টিউট ধ্বংস হওয়ার খবর মঙ্গলবার প্রচার করে যদিও এটি ধ্বংস হয় গত শনিবার সকালের হামলায়। ইহুদিবাদী মিডিয়া জানায়, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ‘দুর্ঘটনাক্রমে’ ওয়াইজম্যান ইনস্টিটিউটে আঘাত হানেনি বরং সুনির্দিষ্টভাবে এটিকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

ইসরাইলি বিশেষজ্ঞরা ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংসের ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটের পরীক্ষাগার এবং সম্পূর্ণ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া, এটির সংবেদনশীল যন্ত্রপাতি, বিরল জৈব উপকরণ এবং কয়েক দশকের অগ্রণী গবেষণা ধ্বংস হয়ে গেছে।  ইহুদিবাদী বিশেষজ্ঞরা একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, এক সময় ইসরাইলের বৈজ্ঞানিক গর্বের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানটি এখন ভস্ম ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী ছবিগুলিতে দেখা যায়, পুড়ে যাওয়া ভবন, ভেঙে যাওয়া জানালা, ধসে পড়া ছাদ থেকে ঝুলে পড়া তার এবং অগ্নিনির্বাপক ইউনিটগুলোর নিক্ষিপ্ত পানি ইনস্টিটিউটের আঙ্গিনাকে ধ্বংসস্তূপে পরিণত করছে।

ওয়াইজম্যান ইনস্টিটিউটের হতবাক বিজ্ঞানী ও গবেষকরা তাদের বিশাল এবং অপূরণীয় ক্ষতির কথা বলতে এগিয়ে আসার পরপরই এটি ধ্বংসের প্রকৃত মাত্রা স্পষ্ট হতে শুরু করে। দখলদার ইসরাইল গত শুক্রবার ভোররাতে ইরানে অকস্যাৎ হামলা চালানোর পর সেদিন রাত থেকেই ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। অপরেশন ট্রু প্রমিজ ৩ নামক এই অভিযান অনির্দিষ্টকালের জন্য চলবে বলে আইআরজিসি জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page