September 27, 2026, 10:42 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরীয় এলাকায় এফ-৩৫ জঙ্গি বিমান মোতায়েন করছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরীয় এলাকায় এফ-৩৫ জঙ্গি বিমান মোতায়েন করছে আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানের হুঁশিয়ারি সত্বেও পারস্য উপসাগরীয় অঞ্চলে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করছে আমেরিকা। গতকাল (সোমবার) মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন এই ঘোষণা দিয়েছে।

পেন্টাগন বলেছে,  আমেরিকার সেনা উপস্থিতি বাড়ানোর জন্য বাড়তি জঙ্গিবিমান এবং জাহাজ পাঠানো হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার ব্যাপারে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও আমেরিকা এই ঘোষণা দিল।
গতকাল এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে পেন্টাগনের সহকারী প্রেস সেক্রেটারি সাবরিনা সিং দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য আমেরিকা এই ব্যবস্থা নিচ্ছে। এ সময় তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে চলতি মাসের গোড়ার দিকে বিভিন্ন ধরনের ঘটনার কথা উল্লেখ করেন। গত ১০ জুলাই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন কমান্ডার অভিযোগ করেন, পারস্য উপসাগরে মার্কিন সেনারা খুবই অপেশাদারসুলভ আচরণ করেছে এবং ইরানি তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি জাহাজকে আটকের চেষ্টা করলে মার্কিন সেনারা খুবই অপেশাদারসুলভ আচরণ করে। তবে ইরানের সেনারা ওই জাহাজ আটক করতে সক্ষম হয়। আইআরজিসি’র কমান্ডার রমজান জির-রাহী বলেন, মার্কিন সেনাদের সহযোগিতায় ওই জাহাজ তেল চুরি করছিল।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page