September 30, 2026, 2:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

মার্কিন অর্থ মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের দুই ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ইরানে ২০২২ সালে পাশ্চাত্যের উস্কে দেয়া দাঙ্গা শুরুর বার্ষিকী উপলক্ষে কথিত ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেসটিভিকে এবারের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২ সালে মাহসা আমিনি নামক নারীর মৃত্যু পরবর্তী ‘প্রতিবাদ বিক্ষোভ সহিংস উপায়ে দমনের’ সঙ্গে জড়িত থাকার জন্য ইরানের ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ও পুলিশ বাহিনীর ১৮ শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়েছেন। প্রেসটিভির সঙ্গে ইরানের দু’টি বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে আমেরিকা।

গত বছরের সেপ্টেম্বরে ইরানে বিদেশি মদদে যে সহিংসতা চাপিয়ে দেয়া হয়েছিল তার দায়ে এই নিয়ে ১৩ দফা ইরানবিরোধী নিষেধাজ্ঞা দিল মার্কিন অর্থ মন্ত্রণালয়। এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সম্ভাব্য সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page