March 5, 2026, 1:16 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইরানে অভিযান চালাতে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব। একথা স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির যুবরাজ ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান।

আজ (২৮ জানুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল আরাবিয়া জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে সৌদি যুবরাজ এই অবস্থান তুলে ধরেন।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে সৌদি যুবরাজ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি জানান, মতপার্থক্য ও সংকট নিরসনে সংলাপের মাধ্যমে সমাধানের যেকোনো উদ্যোগকে রিয়াদ সমর্থন করে।

এর আগে ইরানের গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যুদ্ধ এড়াতে সহায়ক যে কোনো কূটনৈতিক প্রক্রিয়াকে তেহরান স্বাগত জানায়।

সৌদি আরবের এই ঘোষণার আগেই সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের অবস্থান নেয়। আবুধাবি জানিয়ে দেয়, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

এদিকে, ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক উত্তেজনার মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, একটি নৌ-আর্মাডা ইরানের দিকে রওনা হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সেটি ব্যবহার করতে হবে না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page