September 20, 2026, 6:15 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার শুরুর ঘোষণা দিলেন বিচার বিভাগের প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তেহরানের একটি কারাগার পরিদর্শনকালে মোহসেনি এজেই বলেন, ‘যদি কেউ কাউকে পুড়িয়ে দেয়, শিরশ্ছেদ করে বা আগুনে নিক্ষেপ করে, তাহলে আমাদের অবশ্যই দ্রুত আমাদের (তাদের বিচারের) দায়িত্ব পালন করতে হবে।’

ইরানি সংবাদ সংস্থাগুলো জানায়, তিনি এ সব মামলার বিচার ‘সর্বসমক্ষে’ অনুষ্ঠিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।

কারাগারটিতে আটক বিক্ষোভকারীদের মামলার অগ্রগতি পর্যালোচনার জন্য তিনি প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাম্প্রতিক সময়ে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভকে কর্তৃপক্ষ ‘দাঙ্গা’ হিসেবে আখ্যায়িত করেছে।

মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে যে এ সব ঘটনায় কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

তারা আশঙ্কা প্রকাশ করেছে যে বিচার বিভাগ ব্যাপকভাবে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করতে পারে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page