September 27, 2026, 4:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানে হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় : পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে তারা জড়িত নয়। তবে ইসরায়েল তাদের হামলার কথা জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করবেন।

মার্কিন একজন কর্মকর্তা বিবিসির ইউএস নিউজ পার্টনারকে এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়ের্ছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।

ইরানে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরান বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উশার বলছেন, এক মাস আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page