September 27, 2026, 1:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানে হামলা ও হরমুজ প্রণালীতে জাহাজে আগুন ; বাড়ল তেলের দাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানে টানা নবম রাতে যুক্তরাষ্ট্রের হামলা এবং হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন লাগার ঘটনার পর সোমবার এশীয় বাজারে দিনের শুরুতে তেলের দাম বেড়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হতে পারেÑএমন আশঙ্কায় তেলের দাম বেড়ে গেছে। বর বার্তা সংস্থা এএফপি’র।

সেপ্টেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। গ্রিনিচ মান সময় ০১০০টার দিকে এর দাম অল্প সময়ের জন্য ৯১ ডলার অতিক্রম করে, যা জুনের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে।

ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন লাগে। ওমানের উত্তর-পশ্চিম উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত জলসীমায় ঘটেছে।

তবে, আগুন লাগার কারণ সম্পর্কে সংস্থাটি কোনো তথ্য জানায়নি।

রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানে ‘কঠোর’ পাল্টা হামলা চালাচ্ছে।

এদিকে, কুয়েতের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, দেশটির ভূখণ্ড লক্ষ্য করে চালানো ইরানের একটি ড্রোন হামলার জবাবে তারা পদক্ষেপ নিচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page