October 17, 2026, 5:23 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে তেহরান থেকে প্রথম দফায় দেশে ফিরছেন ২৫ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ দ্রুততার সঙ্গে এগোচ্ছে। ইতোমধ্যে দেশে ফিরতে আগ্রহী এমন ৯২ বাংলাদেশির একটি তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা স্থলপথে ইরান হয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন। সেখান থেকে দুবাই হয়ে আকাশপথে বাংলাদেশে ফিরবেন। প্রাথমিকভাবে প্রথম ধাপে ২৫ বাংলাদেশি নাগরিকের ঢাকায় ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পাকিস্তান সরকার ইতোমধ্যে সীমান্ত দিয়ে বাংলাদেশিদের প্রবেশে সম্মতি দিয়েছে। বাংলাদেশিরা ইরান থেকে স্থলপথে পাকিস্তানে প্রবেশ করে সেখান থেকে করাচি বা কাছাকাছি কোনো বিমানবন্দর দিয়ে দুবাই হয়ে ঢাকায় ফেরত আসবেন।

তালিকাভুক্ত ৯২ জনের মধ্যে প্রথম দফায় ২৫ জনকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দলে অগ্রাধিকার দেওয়া হয়েছে অসুস্থ, নারী, শিশু ও চিকিৎসাসংক্রান্ত কাজে ইরানে অবস্থানকারীদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “আমরা দ্রুততম সময়ের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করবো। এখন তেহরানে বাংলাদেশ দূতাবাস আগ্রহীদের সমন্বয় করছে।”

প্রত্যাশা করা হচ্ছে, ২৫ বা ২৬ জুনের মধ্যে প্রথম দলটি ইসলামাবাদে প্রবেশ করবে এবং ৭২ ঘণ্টার মধ্যে সেখান থেকে বাংলাদেশে ফিরে আসবে।

ইরান-ইসরায়েল সংঘাতের শুরুর দিকে দেশে ছুটি কাটাতে আসা তেহরান দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলাম ছুটি বাতিল করে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন। নানা জটিলতা পেরিয়ে অবশেষে তুর্কি সরকারের অনুমতি নিয়ে সীমান্তপথে তেহরানে পৌঁছান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওয়ালিদের মাধ্যমে কিছু জরুরি অর্থ সহায়তাও পৌঁছে দেওয়া হয়েছে। তার উপস্থিতি বাংলাদেশিদের দেশে ফেরানোর কাজে সহায়ক হবে।

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে তেহরানে অবস্থান করছেন ১০-১২ জন। সংঘাত শুরুর দিকে তাদের মধ্যে অনেকেই দেশে ফিরতে চাইলেও এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলক নিরাপদ মনে করায় তারা আপাতত ফিরে আসছেন না। কারণ এখন ফিরলে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও ফিরতে সমস্যায় পড়তে পারেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page