September 21, 2026, 4:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইরান ও ইরাকের বিরুদ্ধে অতীতের লজ্জাজনক আচরণের জন্য জার্মানির ক্ষমা চাওয়া উচিত : নাসের কানয়ানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উচিত সবকিছুর আগে ইরান ও ইরাকের জনগণের বিরুদ্ধে তাদের অতীতের লজ্জাজনক কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়া।

নাসের কানয়ানি চাফি বাগদাদে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ইরান-বিরোধী বক্তব্যের নিন্দা জানিয়ে ওই মন্তব্য করেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালনা বায়েরবুক বাগদাদ সফরে গিয়ে ইরানকে আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য অভিযুক্ত করেন। ওই হামলাকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে বলেন এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তাসহ বেসামরিক লোকজনের জন্যও ঝুঁকিপূর্ণ।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসের কানয়ানি বলেন: এ ধরনের বক্তব্য দেওয়ার আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল ইরান এবং ইরাকি জাতির বিরুদ্ধে তাদের অপকর্মের জন্য ক্ষমা চাওয়া। এইসব ভিত্তিহীন অভিযোগ তুলে জার্মানি ইসলামি ইরানের বিরুদ্ধে সাদ্দাম সরকারকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। ইরান এবং ইরাকের নিরীহ জনগণ ও সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য জার্মানি সাদ্দাম সরকারকে রাসায়নিক অস্ত্রে সজ্জিত করার অপরাধকেও আড়াল করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন যেসব সন্ত্রাসীর হাত ইরান ও ইরাকের জনগণের রক্তে রঞ্জিত তারা জার্মানিতে আশ্রয় নিয়েছে। এ অঞ্চলের যুদ্ধবাজ স্বৈরাচারদের মদদ দেওয়ার ব্যাপারে জার্মানিসহ পশ্চিমাদের ন্যাক্কারজনক অপরাধের কথা জাতিগুলো কোনোদিন ভুলবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন কানয়ানি চাফি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page