April 11, 2026, 5:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ডলারের প্রভাব কমাবে  ; মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া ও ইরানের মতো দেশগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে ডলারের আধিপত্য ঝুঁকির মুখে পড়েছে।

তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন। ইয়েলেন বলেন, আমরা যখন ডলারের সংশ্লিষ্টতা রয়েছে এমন কোনো খাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করি তখন সময়ের সঙ্গে সঙ্গে তা ডলারের আধিপত্যকে খর্ব করতে পারে।

তিনি বলেন, অবশ্যই এই নিষেধাজ্ঞা চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে বিকল্প কোনো উপায় খুঁজে বের করার প্রবল আকাঙ্ক্ষা তৈরি করবে।একইসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী দাবি করেন, বহুবিধ কারণে ডলার একটি আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে; ফলে একই বৈশিষ্ট্যের বিকল্প কোনো মুদ্রা চালু করা সহজ হবে না।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে নিষেধাজ্ঞার পক্ষে ব্যাখ্যাও দাঁড় করান ইয়েলেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা হচ্ছে একটি ‘অতি গুরুত্বপূর্ণ হাতিয়ার’ বিশেষ করে যখন আমেরিকা ও তার মিত্র দেশগুলো সম্মিলিতভাবে এসব নিষেধাজ্ঞা ব্যবহার করে তখন তার কার্যকারিতা বহুগুণে বেড়ে যায়।

আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এসব দেশ বিগত বছরগুলোতে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীন এবং গত বছর থেকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিষেধাজ্ঞার শিকার দেশগুলো বেশ কিছুদিন ধরে তাদের নিজস্ব লেনদেনে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করার ইচ্ছা পোষণ করে আসছে। চলতি মাসের গোড়ার দিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি বলেছেন, কয়েকটি দেশ মিলেও যদি আঞ্চলিক ও আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যবহার কমানো যায় তাহলে বিশ্ব অর্থনীতির ওপর পশ্চিমা আধিপত্য কমে আসবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page