October 20, 2026, 12:34 pm
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরান-তুর্কমেনিস্তান সম্পর্ক উন্নতির প্রচেষ্টা জোরদার করতে বললেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যকার সম্পর্ক সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। গতকাল (বুধবার) তেহরানে তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরবাংগুলি বারদিমুহাম্মাদভের সাথে এক বৈঠকে দু দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও আরো সহযোগিতার জন্য যথেষ্ট সুযোগ ও সক্ষমতা রয়েছে।

সর্বোচ্চ নেতা বলেন, “আমরা আশা করি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নতুন প্রশাসনের অধীনে, দুই দেশের মধ্যে সম্পর্কের সম্প্রসারণ আরো জোরালোভাবে এগিয়ে যাবে।”

আয়াতুল্লাহ খামেনেয়ী দুই দেশকে সংযুক্ত করার জন্য একটি মহাসড়ক নির্মাণ এবং একটি শেয়ার্ড গ্যাস পাইপলাইন সম্প্রসারণ সহ যৌথ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, ইরানি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে তা দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করবে।

সাক্ষাতে বারদিমুহাম্মাদভ বলেন, তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে “ভালো এবং গঠনমূলক” আলোচনা করেছেন এবং আশা করেন যে, দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো ইতিবাচক ফলাফল দেবে। তুর্কমেন নেতা শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকেও স্মরণ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন।

বারদিমুহাম্মাদভ নিশ্চিত করেন যে, ইরান এবং তুর্কমেনিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্ত সবসময় “শান্তি ও বন্ধুত্বের সীমানা” হিসেবে থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রসারিত করার জন্য তার সরকার প্রস্তুত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page