October 12, 2026, 5:49 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইরান ব্রিকসের নির্ভরযোগ্য ও প্রভাবশালী সদস্য হতে পারে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ব্রিকসের নির্ভরযোগ্য এবং প্রভাবশালী অংশীদার হতে পারে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে ব্রিকসের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।

‘ইরান ও ব্রিকস: অংশীদারিত্ব এবং সহযোগিতার সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারের অনুষ্ঠানে সমাপনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, “বিশ্বের উদীয়মান শক্তি এবং উন্নত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ব্রিকসের জন্ম হয়েছিল। আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে বিশেষ করে জাতিসংঘে আলোচনার ক্ষেত্রে যাতে দরকষাকষির ক্ষমতা বাড়ে সে লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকস আত্মপ্রকাশ করে। বর্তমানে এই সংস্থাটি আন্তর্জাতিক ও আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে শক্তিশালী প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছে। এর মাধ্যমে উন্নয়নশীল বিশ্বের প্রথমবারের মতো কার্যকর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিচয় গড়ে উঠেছে। আমরা বিশ্বাস করি যদি ব্রিকসের পরিধি বাড়ানো হয় যা এখন বাস্তবতা, তাহলে উন্নয়নশীল বিশ্বের সেই পরিচিতি আরো যৌক্তিক এবং বৈশ্বিক হয়ে উঠবে।”

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আত্মবিশ্বাস জোরদার করেছে ব্রিকস এবং আন্তর্জাতিক অঙ্গনে এর কার্যকারিতা বাড়িয়ে তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সামনে সব সময় বহুমুখী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রাখা অগ্রাধিকার পেয়ে এসেছে। এরই অংশ হিসেবে ইরান সাংহাই সহযোগিতা সংস্থা এবং ইউরেশিয়ান ইকোনোমিক ইউনিয়নের সদস্য হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page