November 27, 2026, 2:46 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইরান-ভেনিজুয়েলা ১৯টি সহযোগিতা চুক্তি সই ; বাণিজ্য বেড়ে দাঁড়াবে ২ হাজার কোটি ডলারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলা ১৯টি সহযোগিতা চুক্তি সই করেছে। এসব চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়াবে দুই হাজার কোটি ডলারে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি লাতিন আমেরিকা সফরের প্রথম দেশ হিসেবে ভেনিজুয়েলায় পৌঁছানোর একদিনের মধ্যেই এসব চুক্তি সই হলো। এ দফায় প্রেসিডেন্ট রায়িসি লাতিন আমেরিকার তিনটি দেশ সফর করবেন।

গতকাল (সোমবার) এ সমস্ত সহযোগিতা চুক্তি সইয়ের পর ইরান এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট রাজধানী কারাকাসে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এর আগে দুই নেতা বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেন, “দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেসব চুক্তি সই হয়েছে তার আওতায় দুই দেশের মধ্যে প্রাথমিক পর্যায়ে এক হাজার কোটি ডলারের বাণিজ্য সম্পন্ন করা যাবে। পরে তা বাড়িয়ে দুই হাজার কোটি ডলারে নেয়া সম্ভব হবে।”

ইরানি প্রেসিডেন্ট বলেন- অভিন্ন স্বার্থ, অবস্থান এবং শত্রুর ভূমিকা, ইরান ও ভেনিজুয়েলার মধ্যে সহযোগিতা গভীর করতে সাহায্য করেছে এবং এটি এখন কৌশলগত সম্পর্কে পরিণত হয়েছে। ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তার আওতায় পেট্রোকেমিক্যাল-সহ তেল খাতে সার্বিক সহযোগিতা প্রতিষ্ঠিত হবে। মূলত দুটি দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যেই এসব চুক্তি করা হয়েছে। এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, ইন্স্যুরেন্স, সামুদ্রিক যান চলাচল, উচ্চ শিক্ষা, কৃষি ও সংস্কৃতি এবং খনি খাতে সহযোগিতা বাড়ানো অন্যতম লক্ষ্য।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page