September 24, 2026, 2:20 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি
এইমাত্রপাওয়াঃ

ইরান যুদ্ধে এসে মার্কিন রণতরিরে নৌসেনাদের আত্মহত্যার চেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধকালীন মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের আটজন নৌসেনা সদস্য আত্মহত্যা করার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের একটি চিঠির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ডেমোক্র্যাট সেনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডকে লেখা এক চিঠিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং চাও জানান, লিংকন স্ট্রাইক গ্রুপের মোতায়েন শুরুর পর থেকে এ পর্যন্ত পুরো দলে মোট আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।

চিঠিতে আরও বলা হয়, আত্মহত্যার চেষ্টা চালানো নৌসেনাদের মধ্যে আব্রাহাম লিংকন রণতরির মূল ক্রু, ক্যারিয়ার এয়ারউইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের স্টাফ, এসকোর্ট ডেস্ট্রয়ার এবং সঙ্গে থাকা সব এভিয়েশন স্কোয়াড্রনের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা সিএনএনকে জানান, একটি একক অভিযানে আটজনের আত্মহত্যার চেষ্টা চালানো অস্বাভাবিকভাবে অনেক বেশি। সূত্র: মিডল ইস্ট আই

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page