September 7, 2026, 10:42 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ইরান শিগগিরি উন্নতমানের ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করবে ; আইআরজিসি প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ঘোষণা করেছেন যে, শিগগিরি আরো উন্নত প্রযুক্তির ড্রোন এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হবে। গতকাল (শুক্রবার) দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

জেনারেল সালামি বলেন, শিগগিরি নতুন ক্ষেপণাস্ত্র শহর ও ড্রোন উন্মোচন করা হবে এবং আপনারা ইরানের লুকানো শক্তির মহিমা ও এর গভীরতার সাক্ষী হবেন। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনভাবেই পর্যাপ্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়নি। তিনি আরো বলেন, ইরান এত উন্নত ক্ষেপণাস্ত্র, জাহাজ, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করেছে যে, কখনো কখনো এসব সরঞ্জাম সংরক্ষণের ক্ষমতা খুঁজে পেতে ব্যর্থ হয়।

মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তার জাতীয় মুদ্রা শক্তিশালী হয় এবং দেশের জনগণ মধ্যরাতে রাস্তায় নেমে সেই সামরিক অভিযানের আনন্দ উদযাপন করে।

আইআরজিসির কমান্ডার ঘোষণা করনে, “সারা বিশ্বের জানা উচিত যে, আমাদের প্রতিরোধ ক্ষমতা আমাদের নিজস্ব সীমান্তের মধ্যে যা আছে তার উপর নির্ভর করতে পারে। আমরা যে সংকল্প, সিদ্ধান্ত, ক্ষমতা এবং পদক্ষেপের উপর নির্ভর করি তা সম্পূর্ণরূপে ইরানের অভ্যন্তরীণ শক্তি।”

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page