March 10, 2026, 7:27 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইরান সম্পর্কে ‘নিরপেক্ষ’ প্রতিবেদন দিন: গ্রোসির প্রতি শহীদ পরমাণু বিজ্ঞানীর মেয়ের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিবকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ‘নিরপেক্ষ ও স্বচ্ছ’ প্রতিবেদন দাখিল করার আহ্বান জানিয়েছেন ইসরাইলি এজেন্টের হাতে শহীদ একজন ইরানি পরমাণু বিজ্ঞানীর কন্যা সন্তান।

সম্প্রতি আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরের সময় তাকে উদ্দেশ করে এ আহ্বান জানান ১১ বছর আগে শহীদ ইরানি পরমাণু বিজ্ঞানী দারিয়ুশ রেজায়িনেজাদের মেয়ে অর্মিতা রেজায়িনেজাদ।

তিনি বলেন, “১১ বছর আগে আমারও একটি স্বাভাবিক জীবন ছিল কিন্তু ছয়টি বুলেট সেই জীবন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার চোখের সামনে যখন আমার পিতাকে হত্যা করা হয় তখন আমার বয়স ছিল মাত্র সাড়ে ৪ বছর।”

অর্মিতা বলেন, “আমার পিতা ছিলেন নিছক একজন বিজ্ঞানী সহিংসতার সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না।কিন্তু পরমাণু কর্মসূচিতে অবদান রাখার জন্য তাকে হত্যা করা হয়। আর আমি আজ একা নই বরং আমি একটি দীর্ঘ গল্পের একটি অংশ মাত্র।”

এরপর অর্মিতা রেজায়িনেজাদ আমেরিকার নির্দয় নিষেধাজ্ঞা কীভাবে ইরানি জনগণের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে সেকথা তুলে ধরেন। তিনি বলেন, “আজ নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় ওষুধের অভাবে বহু রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। বহু মানুষ নিষেধাজ্ঞার চাপে অর্থনৈতিভাবে পঙ্গু হয়ে গেছেন।”

অর্মিতার বক্তব্য শেষ হয় এই বাক্যগুলো দিয়ে: “ইরানি জাতি আশা করে আপনি আমাদেরকে সাহায্য করবেন… আপনি নিরপেক্ষ ও স্বচ্ছ প্রতিবেদন দাখিল করে একথা বলুন যে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।”

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও গত শুক্র ও শনিবার তেহরান সফর করেন। এ সময় ইরানের সঙ্গে তার সংস্থার কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়ে ইহুদিবাদী ইসরাইল তার এজেন্টদের ব্যবহার করে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ইরানের অন্তত চারজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা কেরে। ওই চার বিজ্ঞানী হলেন মাসুদ আলীমোহাম্মাাদি, মাজিদ শাহরিয়ারি, দারিয়ুশ রেজায়িনেজাদ এবং মোস্তফা আমহাদি রোশান।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page