April 7, 2026, 2:05 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরান-সৌদি চুক্তিকে স্বাগত জানিয়েছে আমেরিকা ; বিপর্যয় হিসেবে দেখছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যকার শান্তি চুক্তিকে আমেরিকা স্বাগত জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, “আমরা ইয়েমেন যুদ্ধের অবসানে যেকোন উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনের পদক্ষেপকে স্বাগত জানাই।”

গতকাল জন কারবি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “সাধারণভাবে বলতে গেলে, আমরা ইয়েমেনে যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে সাহায্য করার জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। গত বছর এই অঞ্চল সফরের সময় প্রেসিডেন্ট বাইডেন যে নীতির রূপরেখা দিয়েছিলেন তার মূল স্তম্ভ হলো প্রতিরোধের পাশাপাশি সংঘাতের অবসান এবং কূটনীতি।

ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

এদিকে, ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই চুক্তিকে ইরানের জন্য রাজনৈতিক বিজয় এবং ইসরাইলের জন্য মারাত্মক বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরান-বিরোধী আঞ্চলিক জোট গঠনের ক্ষেত্রে এই চুক্তি মারাত্মক বিপর্যয়।

ইসরাইলের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদও এই চুক্তিকে ইসরাইলের জন্য বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরাইল ও সৌদি আরবের মধ্যকার এই চুক্তি ইসরাইল সরকারের পররাষ্ট্রনীতির জন্য মারাত্মক ব্যর্থতা। এছাড়া, ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইরান-সৌদি চুক্তিকে ইসরাইলের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page