September 21, 2026, 3:03 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

ইরান-সৌদি চুক্তি ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে দিয়েছে :  হেনরি কিসিঞ্জার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক চুক্তি ইহুদিবাদী ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে দিয়েছে। মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একথা বলেছেন।

তিনি বলেন, চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠার যে চুক্তি করেছে তা মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ পাল্টে দেবে। এছাড়া, ইসরাইলের জন্য এই চুক্তি অনেক কিছু জটিল করে তুলবে বলে মত ব্যক্ত করেন রিচার্ড নিক্সন জামানার এ কূটনৈতিক।

তিনি বলেন, এটি বাস্তবতা যে, চুক্তি সইয়ের আগে ইহুদিবাদী সরকার যেভাবে ইরানের ওপর চাপ সৃষ্টি করা শুরু করতো এখন তা আর পারবে না। তেল আবিব যদি ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চায় তাহলে এখন থেকে ইসরাইলকে মধ্যপ্রাচ্যে চীনের স্বার্থ বিবেচনায় রাখতে হবে।

বিশ্ব ব্যবস্থায় যে নতুন পরিবর্তন আসছে সে বিষয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে চুক্তি সইয়ে চীনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হেনরি কিসিঞ্জার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ঘোষণা করেছিল যে, নতুন বিশ্ব ব্যবস্থা সৃষ্টিতে তার অংশগ্রহণ জরুরি। ইরান এবং সৌদি আরবের মধ্যে চুক্তি সই করার পদক্ষেপ নিয়ে চীন সেই পথেই এগিয়ে গেল।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page