November 26, 2026, 9:07 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইরান-সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তিকে স্বাগত জানাল আরব আমিরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে চুক্তি সই হয়েছে তাকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান বলেছেন, এই চুক্তির মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল উপকৃত হবে।

গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।

ইরান ও সৌদি আরবের মধ্যে প্রায় সাত বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিং-এ দু’দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা সম্পর্ক পুনস্থাপনের জন্য একটি চুক্তি সই করেন।

টেলিফোনালাপে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে আবু ধাবি সফরের আমন্ত্রণ জানান। তিনি ফার্সি নতুন বছর বা নওরোজ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী হবে। তিনি সিরিয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page