November 2, 2026, 8:50 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

‘ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন’ : মেদভেদেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০২৩ সালের বিশ্ব পরিস্থিতি সম্পর্কে কিছু ভবিষ্যদ্বাণী করেছেন। তার ভবিষ্যদ্বাণী হলো, আগামী বছর যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হবে। গৃহযুদ্ধের পর টুইটারের মালিক ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তার ব্যক্তিগত টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে মেদভেদেভ ২০২৩ সাল সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। মেদভেদেভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধান। তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছর রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

পুতিন তখন সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী প্রধানমন্ত্রী হন। পরে আবার প্রেসিডেন্ট হন। মেদভেদেভ জানান, সবাই নতুন বছরের প্রাক্কালে ভবিষ্যদ্বাণী করে। তাই তিনি ২০২৩ সালেরও ভবিষ্যদ্বাণী করছেন।

মেদভেদেভের ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে আগামী বছর তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলারে বাড়বে। গ্যাসের দামও বাড়বে। মেদভেদেভ ভবিষ্যদ্বাণী করেছেন, যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদান করবে। আর যুক্তরাজ্য ফিরে আসার পর ইইউ ভেঙে যাবে।

মেদভেদেভ আগামী বছর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছেন। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হবে। গৃহযুদ্ধের শেষে টেসলার প্রধান মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।

মেদভেদেভের ভবিষ্যদ্বাণীর জবাব দিয়েছেন মাস্ক। পাল্টা টুইটে তিনি লিখেছেন, ‘এপিক থ্রেড!!’ তবে তিনি মেদভেদেভের কিছু ভবিষ্যদ্বাণীরও সমালোচনা করেছেন।

তবে মেদভেদেভ অতীতে ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে মাস্কের শান্তি প্রস্তাবের প্রশংসা করেছেন। এই শান্তি প্রস্তাবে রাশিয়ার কাছে ইউক্রেনকে ভূমি ছেড়ে দিতে বলেছিলেন মাস্ক। এই প্রস্তাবে তিনি ইউক্রেনের কড়া সমালোচনা করেন। এদিকে ইউক্রেন মেদভেদেভকে তাদের ‘ওয়ান্টেড’ তালিকায় রেখেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ভ্লাদিমির পাস্তুখোভ বলেন, ‘মেদভেদেভের ভবিষ্যদ্বাণী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা অর্জন করবে। মেদভেদেভের পোস্টগুলোর অন্তত একজন হলেও পাঠক আছেন। এগুলো একজনের কাছ থেকে হলেও প্রশংসা পাবে। আর তিনি হলেন পুতিন।’

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page