September 6, 2026, 5:11 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাজারে সাগরের ইলিশের সরবরাহ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যার ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে ইলিশের দাম। এর প্রভাবে অন্যান্য মাছের দামও কিছুটা কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বুধবার (২৩ আগস্ট) সরেজমিন রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহ থেকে এ সপ্তাহে ইলিশের দাম কিছুটা কম। এক-দেড় কেজির যে আকারের ইলিশ আগে ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হয়েছিল এখন সেগুলো ১৬০০ থেকে ১৭০০ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে দামের ভিন্নতাও রয়েছে।

রাজধানীর রামপুরা বাজারের বিক্রেতারা জানান, এক কেজি ওজনের ইলিশের দাম এখন ১৩০০-১৫০০ টাকা, ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১১০০- ১২০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১০০০ টাকার আশেপাশে এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছের কেজি ৪০০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে। তবে একই সাইজের আবার নদীর ইলিশের দাম বেশি। কারণ সাগরের ইলিশের সরবরাহ বাড়লেও নদীর মাছ কমেছে।

এদিকে মালিবাগ বাজারের ২ কেজি ওজনের বড় ইলিশ ৩০০০ হাজার টাকা দাম হাকচ্ছেন বিক্রেতা আলম। তিনি বলেন, এখন বাজারে ইলিশের চড়া দাম নিয়ে হা-হুঁতাশ নেই। দামের উত্তাপ খানিকটা কমেছে। সরবরাহ ঠিক থাকলে আরও কমবে।

তিনি বলেন, এখন এক কেজি ওজনের ইলিশ পাইকারিতে বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়, এক সপ্তাহ আগে যা ১৮০০ টাকা ছিল। খুচরা বাজারে এ মাছ আগের সপ্তাহের চেয়ে দুই থেকে তিনশ টাকা কমেছে।

তারপরও এখন ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ার কথা বলছেন কিছু ব্যবসায়ী। সরবরাহ অন্যান্য বছর আরও বেশি ছিল বলে জানান তারা।

এদিকে ক্রেতারা বলছেন, ইলিশের সরবরাহ গত সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। এতে খুচরা বাজারে কিছুটা কমলেও দাম পুরোপুরি ‘স্বাভাবিক’ হয়নি। ইলিশের সরবরাহ আরও বেশি হলে দামে ‘স্বস্তি’ ফিরবে বলে মনে করেন তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page