September 27, 2026, 10:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে আর কোন অস্ত্র দেওয়া হবে না : ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবাজ ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি গাজায় এক বছর ধরে চলমান ইসরাইলি আগ্রাসনের ‘রাজনৈতিক সমাধান’ খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেছেন, আমার বিশ্বাস, আজকের অগ্রধিকার হলো একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে ইসরাইলকে অস্ত্র সরবরাহ না করা। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, ইসরাইলকে আর কোন অস্ত্র দিবে না ফ্রান্স।

এরআগে গতমাসে যুক্তরাজ্যে ও ইসরাইলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। কারণ, এসব অস্ত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে।

এদিকে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানানোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোঁসহ অপর দেশগুলোর কঠোর সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, এই আহ্বান আমাদের জন্য অপমানজনক। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো।

ম্যাক্রোঁ লেবাননে স্থল অভিযানের কড়া সমালোচনা করে বলেছেন, যুদ্ধের বিস্তৃতি কমিয়ে আনা উচিত। লেবাননের জনগণকে এভাবে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না। লেবানন আরেকটি গাজা হতে পারে না।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার ইস্তাম্বুলে এক সভায় বলেছেন, গাজায় দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য ইসরাইল নতুন করে অজুহাত খুঁজছে।

তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহ্র আগ্রাসনের যে কথা ইসরাইল প্রচার করছে তা কেবলমাত্রই অজুহাত। ইসরাইল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিতে সমর্থন পাওয়ার জন্য একের পর এক অজুহাত তৈরি করছে। তুরস্ক সব সময় নিপীডকের বিরুদ্ধে লড়াই করে যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page